TDS – VDS Complete Practical Course
টিডিএস – ভিডিএসঃ প্র্যাকটিকাল কোর্স
কর্মক্ষেত্রে প্রতিদিন সবচেয়ে বেশি যে প্রশ্নের উদয় হয় তাহলে কি হারে উৎসে কর কর্তন প্রযোজ্য এবং কীভাবে এই কর কর্তন করতে হবে। কর কর্তনের পর সরকারি কোষাগারে ট্যাক্স জমা করতে ব্যর্থ হলে কি জরিমানা হতে পারে এবং ট্যাক্স কর্তন সংক্রান্ত বিভিন্ন ট্যাক্স ফাইল আয়কর অফিসে জমা দিতে হয়। ইত্যাদি নানা বিষয় উৎসে করের সাথে জড়িত থাকে।
উৎসে কর কর্তন এবং ট্যাক্স রিপোর্টিং কোর্সটিতে এ সকল যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রত্যেকটি ঝটিল বিষয় বাস্তব উদাহরণ দিয়ে আলোচনা করা হয়েছে তাই সহজেই বুঝতে পারবেন।
কোর্সটিতে কী রয়েছে?
- উৎসে কর কোন সত্তার জন্য প্রযোজ্য?
- কোন ক্ষেত্রে উৎসে কর কর্তন প্রযোজ্য?
- কর কর্তনের কত দিনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হয়?
- কীভাবে চালান পূরণ করতে হয়?
- উৎসে কর জমাদানে ব্যর্থতায় কী জরিমানা হতে পারে?
- বিলে আয়কর এবং ভ্যাটসহ উল্লেখ থাকলে কীভাবে কর গণনা করবেন?
- সরবরাহকারী বা সেবা প্রদানকারী আয়কর বহন না করলে কীভাবে টিডিএস বের করবেন?
- ভুল করে কর কর্তন না করলে কী করবেন?
- সরবরাহকারী এবং সেবা প্রদান কারীর কাছ থেকে কীভাবে কর কর্তন করবেন?
- উৎসে কর্তনকারী সত্তা কে?
- কোন ক্ষেত্রে মূসক কর্তন করতে হবে?
- কোন ক্ষেত্রে মূসক কর্তন করতে হবে না?
- কীভাবে মূসক ৬.৩ পূরণ করবেন?
- যোগানদারের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন
- উৎসে মূসক কর্তনকারীর কর্তব্য কী?
- ট্রেজারি চালান কীভাবে পূরণ করবেন?
- মূসক ৬.৬ কীভাবে পূরণ করবেন?
- সরবরাহকারীর করণীয় কী?
- জরিমানা এবং সুদ।
আকর্ষণীয় কোর্স রিসোর্স
- উৎসে কর রিটার্নের সফট কপি;
- উৎসে কর সার্টিফিকেটের সফট কপি।